
বিএনপি চেয়ারপার্সনকে নিয়ে সরকারের মন্ত্রীদের শালীনতা বজায় রেখে কথা বলার আহবান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।
সকালে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে এবং বিএনপিকে নিশ্চিহ্ন করাই সরকারের মুল লক্ষ্য।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার অনুমতি নিয়ে সরকার খোঁড়া যুক্তি দিচ্ছে বলেও এসময় মন্তব্য করেন ফখরুল।
বাংলাটিভি/রাজ



