
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরায় ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছে। এ সময় আরো ছয় শ্রমিক গুরুতর আহত হয়েছে।
শনিবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে রেজাউল করিম, তোসিকুল ইসলাম এবং আলাউদ্দিন হক।
আড্ডা থেকে নাচোলের দিকে আসা একটি ধান ও ধানের চারা ভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ট্রাকের ওপরে থাকা শ্রমিকরা ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ও ছয় জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাংলাটিভি/রাজ



