হাটহাজারীতে তাণ্ডব: জামায়াত নেতা শাহজাহান চৌধুরী গ্রেফতার
May ১৫, ২০২১
হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের অভিযোগে সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার বাসভবন থেকে তাকে আটক করা হয়।
শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে শুরার সদস্য। তিনি ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে সাতকানিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে গত ২৬ মার্চ হাটহাজারিতে হেফাজতের সহিংসতার ঘটনায় ইন্ধন জোগানোর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় দায়ের করা তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।