আন্তর্জাতিক
কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রাজধানী অটোয়া থেকে টরন্টো যাওয়ার পথে, এ দুর্ঘটনায় পতিত হন তারা।
নিহতরা হলেন বাংলাদেশি কানাডিয়ান মনিরুজ্জামান বিজয়, তার শাশুড়ি এবং প্রিমিয়াম সুইটসের অন্যতম কারিগর লিয়াকত হোসেন। মনিরুজ্জামান বিজয় চিকিৎসাধীন অবস্থায় সানিব্রুক হাসপাতালে মারা যান। বাকি দুজন গতকাল ঘটনাস্থলেই মারা গেছেন। বিজয়, বাংলাদেশ ও কানাডার প্রসিদ্ধ প্রিমিয়াম সুইটসের কর্ণধার এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার প্রেসিডেন্ট, এইচ এম ইকবালের ছোটভাই। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কানাডার বাংলাদেশি কমিউনিটিতে।
বাংলাটিভি/ নিউজ ডেস্ক



