বাংলাদেশ
১৩ মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত

ঈদের ছুটিতে করোনা নমুনা পরীক্ষা এক চতুর্থাংশে নেমে আসায়, একদিনে কোভিড শনাক্ত রোগীর সংখ্যা এক ধাক্কায় নেমে এসেছে এক বছরের সর্বনিম্ন পর্যায়ে। আজ নতুন রোগি শনাক্ত হয়েছে ২৬১
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করে ২৬১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ২২ জনের।
গত এক দিনে নতুন আক্রান্তদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬ জনে। আর আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ১২ হাজার ১২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস।
এর আগে এক দিনে এর চেয়ে কম রোগী শনাক্তের খবর এসেছিল গতবছরের ১৪ এপ্রিল। সেদিন ২০৯ জনের দেহে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
বাংলাটিভি/ নিউজ ডেস্ক



