বাংলাদেশ
ঈদের ছুটি শেষে খুলেছে অফিস

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ঈদ-উল-ফিতরের তিন দিনের ছুটি শেষে রোববার অফিস-আদালত খুলেছে। ব্যাংক-বিমা ও পুঁজিবাজারেও লেনদেন চলছে।
বিভিন্ন মন্ত্রণালয়ে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরে কাজে যোগ দিয়েছেন। তবে কাজের চাপ অনেকটাই কম। ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে তেমন ভিড় নেই। মহামারির কারণে দর্শনার্থী প্রবেশও বন্ধ। এজন্য অনেকটাই ফাঁকা সচিবালয়।
৩০ রোজা পূর্ণ হওয়ায় এবার শুক্রবার ঈদ উদযাপিত হওয়ায় ঈদের ছুটি হয় তিন দিন। প্রতি বছর ২৯ রোজার দিনে ঈদের ছুটি থাকলেও এ বছর করোনা সংক্রমণের কারণে মানুষেকে কর্মস্থলে রাখতে সেই ছুটি দেওয়া হয়নি। আর গণপরিবহন বন্ধ থাকায় মানুষ ব্যক্তিগত যানবাহনে ফিরেছেন বাড়ি।
বাংলাটিভি/ এআর



