
দেশে করোনায় একদিনে আরও ২৫ জনের মৃত্যু,এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ১৫৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৩৬৩ জন, তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হলেন সাত লাখ ৮০ হাজার ১৫৯ জন।
রবিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬০১ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন সাত লাখ ২২ হাজার ৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে পাঁচ হাজার ৫০৮টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৪৩০টি। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৬৯ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৬ শতাংশ।
দেশে বর্তমানে ৪৫৯টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, তার মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে ১২৮টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৩৬টি পরীক্ষগারে এবং র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ২৯৫টি পরীক্ষাগারে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে পুরুষ ১৮ জন আর নারী সাত জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন আট হাজার ৭৯৭ জন এবং নারী মারা গেছেন তিন হাজার ৩৫২ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব আছেন ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন দুই জন।
বাংলাটিভি/শহীদ



