রোজিনার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন সাংবাদিক সংগঠনের নেতারা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে, তারা এ দাবি জানান। একইসঙ্গে, রোজিনাকে হেনস্তাকারী দোষী ব্যক্তিদের শাস্তিরও দাবি করেন তারা।
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে, বুধবার সাংবাদিকদের প্রতিবাদে মুখর হয়ে ওঠে প্রেসক্লাব প্রাঙ্গন।
অবিলম্বে মামলা প্রত্যাহার করে রোজিনাকে মুক্ত করার দাবি জানান সাংবাদিক নেতারা।
অনুসন্ধানী সাংবাদিকতা উপর অযাচিত দোষারোপ বন্ধ করে, এসময় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান গনমাধ্যম কর্মীরা।
সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে হেনস্তার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর দায়সারা বক্তব্যে সমালোচনা করেন সাংবাদিক নেতারা।
ঘটনার সুষ্ঠ তদন্ত না হলে, স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তারা।
বাংলাটিভি/ আরমান কায়সার



