বাংলাদেশ
রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে, উদ্বেগ প্রকাশ করেন মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি জানান, বাংলাদেশে সাংবাদিককে গ্রেফতার করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে, এটি স্পষ্টতই উদ্বেগজনক বিষয়। এ প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের কোনোভাবেই হয়রানি বা শারীরিক হেনস্তা করা যাবে না। পৃথিবীর যেকোনো স্থানে মুক্ত ও স্বাধীনভাবে সাংবাদিক কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে।
বাংলাটিভি/ এআর



