
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২,৩৫৫ ইয়াবাসহ পোস্ট অফিসের ৪ কর্মচারীকে আটক করা হয়েছে। বুধবার সকালে তাদের আটক করা হয় বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল-আহসান।
এ সময় তিনি জানান, আনুমানিক সকাল ৭টার দিকে ৮ নম্বর হ্যাংগার গেটে পোস্ট অফিসের মালামাল স্ক্যানিং করার সময় এভসেক সদস্য সুলতান মাহমুদ ইয়াবা সদৃশ বস্তু শনাক্ত করেন।
পরে বিমানবন্দরের সিকিউরিটি ম্যানেজার স্কোয়াড্রন লিডার আশেকিন, ফারিহা ও সহকারী পুলিশ সুপার আনিতা ইয়াবার উপস্থিতি নিশ্চিত করেন। ইয়াবা ও আটক ৪ ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাটিভি/এস



