বাংলাদেশ
করোনায় আরও ৩৬ জনের মৃত্যু; শনাক্ত ১,৪৫৭ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৬ জন এবং শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৫৭ জন। বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ১২ হাজার ২৮৪ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৭৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৭ দশমিক ৫০ শতাংশ এবং এখন পর্যন্ত মোট ১৩ দশমিক ৬০ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯২ দশমিক ৬৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৬ শতাংশ।
বাংলাটিভি/ এআর



