
দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৩১০ জনের।
নতুন করে শনাক্ত ১ হাজার ৫০৪ জনসহ সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জনে।
শুক্রবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫২৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন সাত লাখ ২৯ হাজার ১৩৯ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮২টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ২৯৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ লাখ ৯৩ হাজার ১৭৭টি।
নমুনা পরীক্ষায় শনাক্তের হার আট দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৭ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৬ শতাংশ।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে রয়েছেন ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দু’জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন একজন।
বাংলাটিভি/এস



