ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে স্থলবন্দরে নেয়া হয়েছে নানা পদক্ষেপ

করোনার ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়া ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকলেও চিকিৎসাসহ বিভিন্ন কাজে দেশটিতে আটকে পরা বাংলাদেশীরা বিশেষ ব্যবস্থায় প্রতিদিনই এ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করছেন। এতে করোনা পরিস্থিতির অবনতির আশংকা করছেন সাধারণ মানুষ। তবে ভাইরাসের সংক্রমণরোধে নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রতিবেশী দেশ ভারতে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় গ্যাল ২৬ এপ্রিল থেকে বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচল। তবে ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা হাই কমিশনের অনাপত্তিপত্র ও করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে ফিরছেন। প্রতিদিনি অন্তত ৩০/৩৫ জন করে এ পর্যন্ত ৬শ যাত্রী এ বন্দর দিয়ে দেশে ফিরেছেন। এতে করে করোনার ভারতীয় ধরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই।
তবে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে,করোনার ভারতীয় ধরণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য আগত যাত্রীদের ১৪ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনসহ স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে।
বিপদজনক ভারতীয় ভ্যরিয়েন্টে যাতে দেশে সংক্রমিত না হতে পারে সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। করোনার সংক্রমণরোধে সবাই আরো সচেতন হবেন ও সংশ্লিষ্ট কতৃপক্ষ যথাযথ দায়িত্ব পালন করবে এমনটাই প্রত্যাশা সবার।
ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/এস



