
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনার মুক্তির দাবি ও তাকে নির্যাতনকারীদের বিচারের দাবিতে নাগরিক সমাবেশে করা হয়েছে। বিকেলে রাজধানীর শাহবাগে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষে এ সমাবেশ করা হয়। এদিকে, রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার ও তাকে নির্যাতনকারী দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবী জানিয়েছেন সাংবাদিক নেতারা। সকালে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনে এ দাবী জানান তারা।
গণমাধ্যমের স্বাধীনতা ও ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে নাগরিক সমাবেশ করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এ সময়, সাংবাদিক রোজিনার মামলা প্রত্যাহার চেয়ে তাকে হেনস্তাকারীদের বিচার দাবি করেন বক্তারা।
এদিকে, রোজিনার মামলা প্রত্যাহার ইস্যুতে দুপুরে জাতীয় প্রেসক্লাবে বৈঠক করেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। অপরদিকে, রোজিনার মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবে মানব বন্ধন করে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল।
সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি, স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের মাধ্যমে হেনস্তাকারীদের বিচারের আওতায় আনাসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ে লুটপাট বন্ধের দাবী জানান সাংবাদিক নেতারা।
বাংলাটিভি/এস



