
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৪০১ জনের। ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৪১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনে।
সোমবার (২৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন। ১৭ হাজার ৬৮৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৪ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫৩৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৩৯ জন।
বাংলাটিভি/এস



