
করোনা সংকটের এই সময়ে ৬ মাসের অন্তর্বতীকালীন বাজেট দেয়ার প্রস্তাব করেছে বিএনপি। সকালে গুলশান কার্যালেয়ে দলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনার ভয়াবহতা না কমলে শুধু গতানুগতিক বাজেটে কোন কাজে আসবে না। এসময় পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বাজেট দেয়ার আহবান জানায় বিএনপি।
সকালে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে ‘বাজেট ভাবনা’ নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।
এসময় করোনা নিয়ন্ত্রণ না করলে, কোনো বাজেটই দেশের কাজে আসবে না বলে মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, এবারের বাজেট হওয়া উচিত জীবন বাঁচানোর বাজেট। করোনার সংকটকালীন সময়ে ৬ মাসের অন্তর্বতীকালীন বাজেটের আহবান জানান তিনি।
হরিলুটকে বৈধতা দিতেই এবারো বাজেটে কালো টাকা সাদা করার ব্যবস্থা রাখা হচ্ছে, বলে অভিযোগ করেন ফখরুল।এছাড়া সংবাদ সম্মেলনে ফখরুল জানান, বেগম খালেদা জিয়া বর্তমানে জ্বরে ভুগছেন। তবে তারা অবস্থা স্থিতিশীল রয়েছে।
বাংলাটিভি/ এস



