ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নির্যাতনের তদন্ত করবে জাতিসংঘ

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নির্যাতনের তদন্ত করবে জাতিসংঘ। অবরুদ্ধ গাজায় ইসরায়েল যে প্রাণঘাতী হামলা চালিয়েছে, তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে মিশেল এসব মন্তব্য করেন।
ফিলিস্তিনি-ইসরায়েলে আরব ও ইহুদী জাতিগত সংঘাত নতুন কিছু না। সম্প্রতি জেরুজালে থেকে ফিলিস্তিনি মুসলমানদের উচ্ছেদ এবং রমজানে আল-আকসা মুসুল্লীদের উপর ইসরায়েলি পুলিশের হামলার পর আরেক দফা বিস্ফোরিত হয় এ অঞ্চলের উত্তেজনা।
এর জবাবে গাজা থেকে হামাস যোদ্ধারা রকেট ছুড়লে, ফিলিস্তিনি নাগরিকদের ইসরায়েলের ওপর অনবরত বিমান হামলায় ব্যাপক হতাহদের ঘটনা ঘটে। টানা ১১ দিনপর দু’পক্ষ বিভিন্ন শর্ত দিয়ে অস্ত্র বিরতিতে যায়।
এবারের হামলায় অতীতের সব নৃশংশতাকে হার মানিয়েছে ইসরায়েল। পবিত্র ঈদুল ফিতরের দিনও গাজা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় ইসরায়েলি সেনারা। গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে এ সহিংসতায় ৬৮ শিশুসহ ২৭০ ফিলিস্তিনি নিহত হয়। গৃহহারা হয় প্রায় ১ লাখ বাসিন্দা।
ইসরায়েলি এই হামলায় ফিলিস্তিনিদের পক্ষে মুসলিম রাষ্ট্রগুলোর সংহতি ও সারাবিশ্বের সাধারণ মানুষ প্রতিবাদ-নিন্দার ঝড় তোলে। বৃহষ্পতিবার জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে, সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বলেন, অবরুদ্ধ গাজায় ইসরায়েল যে প্রাণঘাতী হামলা চালিয়েছে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
অধিবেশনটি বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর অনুরোধে অনুষ্ঠিত হয়। যেখানে তদন্ত কমিশনকে সম্ভাব্য অপরাধ তদন্তের জন্য এবং দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য অনুরোধ জানানো হয়।
বাংলাটিভি/ এস



