
দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৪৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জনে।
শনিবার (২৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৬১১টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৮৪ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৭ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪২৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৯৪ জন।
বাংলাটিভি/এস



