স্বাস্থ্যজনদুর্ভোগদেশবাংলা

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি নষ্ট হওয়ায় ভোগান্তিতে রোগীরা

গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের রেডিওলজি বিভাগের অধিকাংশ যন্ত্রপাতি বিকল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন, রোগীরা। সেখানে চিকিৎসা নিতে আসা রোগিদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য ছুটতে হচ্ছে ঢাকা,বরিশাল,খুলনাসহ বাইরের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। ফলে, চিকিৎসা নিতে আসা রোগিদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।

গোপালগঞ্জসহ পাশের নড়াইল,বাগেরহাট ও মাদারিপুর জেলার মানুষের চিকিৎসা সেবায় ভরসার স্থল গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। এ হাসপাতালের রেডিওলজি বিভাগের এম.আর.আই মেশিন,সিটি স্ক্যান ,ডিজিটাল এক্সরে এবং ইকো মেশিন দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। ফলে এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের বাধ্য হয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে যেতে হচ্ছে ঢাকা,খুলনা বা বরিশালে। এতে যাওয়া আসার কষ্টসহ আর্থিকভাবে ক্ষতি হচ্ছেন রোগীরা ।

এ হাসপাতালে এমআরআই মেশিনটি ২০১২ সাল থেকে অকেজো অবস্থায় রয়েছে। সিটি স্ক্যান মেশিনটি দুই মাস এবং ইকো মেশিনটি প্রায় দেড় বছর যাবত বন্ধ। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে যোগাযোগ করেছেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। অবিলম্বে এসব সমস্যা সমাধানে কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষন করেছেন সেখানে চিকিৎসা নিতে আসা রোগীরা।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button