
গাজীপুরে ৩৬ দিন পর নৃশংস হত্যাকান্ডের রহস্য উন্মোচন করা হয়েছে। পুলিশ জানায়,সম্প্রতি নগরীর কাশিমপুর এলাকায় পরকীয়ার সম্পর্ক জেনে ফেলায়,দুধের সঙ্গে স্বামীকে ঘুমের ঔষধ খাওয়ান,স্ত্রী আরিফা।
পরে গভীর রাতে মুঠোফোনে প্রেমিককে ডেকে,করাত দিয়ে স্বামীর মাথাসহ হাত-পা বিচ্ছিন্ন কোরে, পাশের একটি সেফটিক ট্যাঙ্কে ও ময়লার স্তুপে শরীরের বাকি অংশ ফেলে পালিয়ে যান।
পরদিন পঁচা গন্ধ পেয়ে স্থানীয়দের খবরে পুলিশ হাত পা বিহীন অজ্ঞাত মরদেহ উদ্ধার করে। হত্যাকান্ডের প্রায় দেড় মাস পর,গতকাল ভোর রাতে সারদাগঞ্জ থেকে ঘাতক আরিফা ও প্রেমিক তনয়কে গ্রেফতারের পর, তাদের দেয়া তথ্যে হত্যাকান্ডে ব্যবহৃত করাত,চাপাতিসহ ময়লার স্তুপ থেকে মাথা ও হাত-পা উদ্ধার করা হয়। দেড় বছর আগে ভালোবেসে আরিফাকে বিয়ে করেন, বাগেরহাটের চিতলমারি এলাকার নিহত সুমন মোল্লা।
ডেস্ক রিপোর্ট/বাংলাটিভি/এস



