বাংলাদেশঅপরাধআইন-বিচার

রাজধানীর কলাবাগান থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ মে) দুপুরে কলাবাগানের ৫০/১ ফার্স্ট লেন ভবনের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  ওই চিকিৎসকের নাম কাজী সাবিরা রহমান লিপি।

তিনি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসক ছিলেন।  পুলিশের ধারণা,এই নারী চিকিৎসককে হত্যা করা হয়েছে।  তার পিঠে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কাজী সাবিরা রহমান লিপি ফ্ল্যাটটিতে একাই থাকতেন।

তার এক ছেলে ও এক মেয়ে আছে।  তারা গ্রিন রোডে তাদের নানীর বাসায় থাকে।  ওই বাসার তিনটি কক্ষের মধ্যে একটিতে তিনি একাই থাকতেন। বাকি দুটি কক্ষ ভাড়া (সাবলেট) দিয়েছিলেন।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button