
দেশে করোনায় একদিনে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৬১৯ জনের।নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭১০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫৪০ জনে।
সোমবার (৩১ মে) বিকেলে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪০ হাজার ২৮ জন।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৮৬২ টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ১৭৮ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ৪৭ হাজার ৫১৩ টি।নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন রয়েছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬২৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৩৮ জন।
বাংলাটিভি/এস



