দেশবাংলাদুর্ঘটনা

মানবেতর জীবন কাটাচ্ছে হাকিমের পরিবার

একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না।আর এমন দূর্ঘটনার শিকার হয়েছেন,টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাকিম উদ্দিন।গত ৫ বছর আগে সড়ক দূর্ঘটনায় পা হারিয়ে, চিকিৎসা খরচ চালাতে সহায়-সম্বল সব বিক্রি কোরে,এখন স্ত্রী সন্তানদের নিয়ে, ভ্যানের ওপর, ভাসমান জীবন-যাপন করছেন।বেঁচে থাকার তাগিদে বেছে নিতে হয়েছে ভিক্ষাবৃত্তি।তাই সরকারসহ বিত্তবানদের সহায়তা চেয়েছেন,মানবেতর জীবনযাপন করা এই পরিবারটি।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কদমতলী গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে হাকিম উদ্দিন।দিনমজুরী কোরে, স্ত্রী-সন্তানদের নিয়ে ভালোই চলছিল তার সংসার।ভাগ্যের নির্মম পরিহাস ৫ বছর আগে সড়ক দূর্ঘটনায় ডান পা হারান তিনি।বরণ করতে হয়,পঙ্গুত্ব।চিকিৎসা করাতে শেষ হয়,বসত বাড়ীসহ সর্বস্ব।

সম্বল এখন একটি ভাঙা ভ্যান গাড়ি।যে ভ্যান গাড়িতে তার ভাসমান সংসার।স্বামী-স্ত্রী দুজন ভিক্ষাবৃত্তি করে, অবুঝ ২ সন্তানকে নিয়ে,অনাহার-অর্ধাহারে,কাটছে দিন।সারাদিন ভিক্ষাবৃত্তি শেষে রাত কাটাতে হয় স্কুল,মার্কেটের বারান্দা অথবা গাছতলায়।জন প্রতিধিদের কাছে একাধিকবার ধর্ণা দিয়েও মেলেনি কোন সুযোগ-সুবিধা।হাকিম উদ্দিনের এমন মানবেতর জীবন-যাপন দেখে, সরকারিভাবে বাসস্থান নির্মাণ ও সহায়তার দাবী জানিয়েছেন,এলাকাবাসী।

ওপর মহলে অবগত করে তার স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন,স্থানীয় ইউপি চেয়ারম্যান।হাকিম উদ্দিনের বিষয়ে খোঁজখবর নিয়ে,তিনি ঘর পাওয়ার উপযুক্ত হলে সরকারিভাবে দেয়ার ব্যবস্থা করা হবে।জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সরকারিভাবে বাসস্থানের ব্যবস্থা হলে ভিক্ষাবৃত্তি নয়,ছোটখাট দোকান খুলে সুন্দরভাবে জীবন যাপনের স্বপ্ন দেখেন হাকিম উদ্দিন।পাশাপাশি সুন্দর ভবিষ্যত গড়তে, সন্তানদের স্কুলে ভর্তি করাতে চান তিনি।তার এমন স্বপ্ন পূরণে এগিয়ে আসবে সরকার ও বিত্তবানরা এমন প্রত্যাশা এই ভাসমান পরিবারটির।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button