দেশবাংলাজনদুর্ভোগবাংলাদেশস্বাস্থ্য

করোনা সংক্রমণরোধে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা প্রশাসনের

ভারতীয় করোনার ভ্যারিয়েন্ট সংক্রামণ রোধে সীমান্তবর্তী এলাকার কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আর এ ভাইরাস রোধে চাঁপাইনবাবগঞ্জে চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এদিকে,সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় এবং ৫টি রোহিঙ্গা ক্যাম্পে আগামী ৬ জুন পর্যন্ত কঠোর লকডাউন বাড়ান হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও সাতজন রোগীর মৃত্যু হয়েছে।

করোনার ভারতীয় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই দেশের ছয়টি বন্দর দিয়ে দেশে ফিরছেন ভারতে আটকে পড়া বাংলাদেশিরা। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের নেয়া হচ্ছে কোয়ারেন্টিনে। এর মধ্যে যারা করোনা শনাক্ত হচ্ছেন তাদের রাখা হচ্ছে নির্ধারিত আইসোলেশন সেন্টারে। গুরুতর অসুস্থদের পাঠানো হচ্ছে হাসপাতালে।

করোনাভাইরাস রোধে চাঁপাইনবাবগঞ্জে চলমান লকডাউন আরো এক সপ্তাহ বর্ধিত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছে প্রশাসন। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বাইরে বের হতে দেয়া হচ্ছে না।

এ সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় এবং ৫টি রোহিঙ্গা ক্যাম্পে আগামী ৬ জুন পর্যন্ত কঠোর লকডাউন বাড়ান হয়েছে। এর আগে,গত ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত দশ দিন ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে স্থানীয় প্রশাসন। সে মোতাবেক জরুরী পরিসেবা ছাডা টেকনাফ ও উখিয়ায় সকল প্রকার যানবাহন ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

Capture

দেশের সব চেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। আন্তর্জাতিক এ চেকপোষ্ট দিয়ে প্রতিদিন আসছে ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীরা। এছাড়া ভারত থেকে প্রতিদিন আমদানি বাহি পণ্য নিয়ে প্রবেশ করছে প্রায় ৫ শতাধিক  ট্রাক। এসব ট্রাকের চালক ও হেলপাররা স্বাস্থ্যবিধি না মানার কারনে  হুমকির মধ্যে বেনাপোল বন্দর।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের আসা অব্যাহত রয়েছে। যার ফলে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে আতংকিত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। এ নিয়ে আখাউড়া স্থলবন্দর  দিয়ে ভারত ফেরত ১হাজার ২শ ৪৬ জনের মধ্যে ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও সাতজন রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button