
দেশে করোনায় একদিনে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৬৬০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৬৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ২ হাজার ৩০৫ জনে।
মঙ্গলবার (১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৫৩৬ টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ২৫০ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, শুণ্য থেকে ১০ বছরের নিচে ১ জন রয়েছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৫২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৬৫ জন।
বাংলাটিভি/এস



