দেশবাংলাজনদুর্ভোগ

কক্সবাজারে পাহাড় কেটে বসতি, বর্ষায় ঝুঁকি

কক্সবাজার শহরে, পাহাড়ের গা কেটে মানুষের বসতি স্থাপনের পরিমান দিন দিন বাড়ছে। বর্ষা মৌসুমে ছোটবড় পাহাড় ধসের মতো দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা থাকে। ঝুঁকিপূর্ণভাবে বসবাস ঠেকাতে প্রশাসনে পক্ষ থেকে বারবার সতর্ক করলেও, থামেনি এমন প্রবণতা। উল্টো প্রভাব দেখিয়ে পার পেয়ে যান তারা। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে এবার কঠোর অভিযানের কথা বলছে প্রশাসন।

পর্যটন শহর কক্সবাজার চারপাশে পাহাড় কেটে দিনের পর দিন গড়ে উঠছে অপরিকল্পিত বসতি। পাহাড়ে বসতি গড়া এসব বাসিন্দারা বরাবরই থাকেন ভূমিধসের ঝুঁকিতে। শহরের বিভিন্নস্থানে বর্ষা মৌসুমের আগে শুরু হয়েছে পাহাড় কাটা।

স্থানীয় লোকজনের অভিযোগ, এসব পাহাড় কাটতে বাঁধা দিতে গেলে অনেক সময় প্রভাবশালীর হুমকির মুখেও পড়তে হয়। পাহাড়ে বসতি স্থাপন করা কেউ কেউ অবশ্য বলছেন, পুনর্বাসনের সহযোগিতা পেলে তারা সরে যাবেন।

পাহাড় কাটার বিষয়ে প্রশাসনকে অবহিত করলে মাঝেমধ্যে অভিযান চালানো হয়, প্রায়ই মামলায় আটক-জরিমানাও করা হয়। সম্প্রতি পাহাড় কেটে বহুতল ভবন নিমার্ণকালে দুই জনকে হাতেনাতে আটক করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।  তবে, তাতেও থামেনি পাহাড় কাটা। অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান জোরদারের কথা জানালো প্রশাসন।

আসন্ন বর্ষা মৌসূমে পাহাড় ধ্বসে প্রাণহানি রোধে, তৎপরতা বাড়ানোর কথা বলছে পরিবেশ অধিদপ্তরও। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস ঠেকাতে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা কক্সবাজারের বাসিন্দাদের।

বাংলা টিভি/ ডেস্ক রিপোর্ট/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button