
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৫টির মধ্যে ৮টি লিফট’ই বিকল।এতে চরম ভোগান্তিতে আছে আশেপাশের জেলা থেকে আসা রোগী ও সাধারণ মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন ভবনে ১৩টি ও নতুন ভবনে ২টি লিফট রয়েছে । এর মধ্যে পুরাতন ভবনের ১৩টি লিফটের মধ্যে ৭টি ও নতুন ভবনের ২টি লিফটের মধ্যে ১ টি লিফট বিকল হয়ে পরে আছে ।
বর্তমানে যে ৭টি লিফট চলছে সেগুলোর অবস্থাও জরাজীর্ণ আবার,চলতি ৭টি লিফটের বেশিরভাগেরই নেই কল সুইচ ।এতে করে বিভিন্ন ফ্লোরে লিফটের সামনে ওঠানামার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগিদের ।
এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরী বিভাগের রোগিরা ।অনেকসময় উঠানামার অপেক্ষায় দাড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘক্ষণ।এদিকে চালু লিফটের সংখ্যা কম থাকায় চালু লিফটগুলোর উপর চাপ পরেছে ।
সবচেয়ে বেহাল দশা পুরাতন ভবনের ৪ নম্বর লিফটের বাহিরে ও ভিতরে কোন ধরনের কল সুইচ নেই। এতে করে অনেকসময় ভিতরে আটকা পরছে রোগীসহ অনেকেই এজন্য লিফটে উঠতে তাদের মধ্যে আতঙ্ক কাজ করে।

৪নং লিফটের ভিতরে বন্ধি হয়ে আটক থাকা সরকার মুকিত জানায়,আমি চার তলায় খোলা পেয়ে লিফটিতে উঠি ,উঠার পরে লিফটির দরজা বন্ধ হয়ে যায় ।আমি নিচে নামার জন্য সুইচ চাপ দিতে গেলে দেখি সবকটি সুইচ ভাঙ্গা । অনেকক্ষন চেস্টা করার পরেও লিফটটি খুলছিলো না ।এরপর একজন এসে বাহিরে কল সুইচটি চাপলে লিফটটি খোলে আমি দ্রুত নেমে পড়ি ।
এ ব্যাপারে জানতে চাইলে রংপুর মেডিকেল কলেজের উপ-সহকারী প্রকৌশলী রিংকু জানায়,কয়েকটি লিফট বিকল হওয়ায় বাকি গুলোর উপরে চাপ পরেছে । বিকল লিফটগুলো সরিয়ে দ্রুত তিনটি নতুন লিফট স্থাপন করাসহ চলতি লিফটগুলো দ্রুত সংস্কার করা হবে।
বাংলাটিভি/ডেস্ক রিপোর্ট/এস



