বাংলাদেশআওয়ামী লীগজনদুর্ভোগরাজনীতি

প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি রাজনৈতিক পরিবেশও বিষাক্ত হচ্ছে

আমাদের প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি রাজনৈতিক পরিবেশও ক্রমশ বিষাক্ত হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৫ জুন) আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি আয়োজিত ওয়েবিনারে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি রাজনৈতিক পরিবেশও বিষাক্ত হচ্ছে। সহিংসতা ও সাম্প্রযায়িক উপাদান যুক্ত হচ্ছে। রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না থাকলে পরিবেশ রক্ষাসহ নানা কাজই করা সম্ভব নয়।

তিনি বলেন, ১৪০ দেশের সমীক্ষায় অবাসযোগ্য শহরের তালিকায় ঢাকা ছিল এক নম্বরে। এখন সেটি ৪ নম্বরে। তারপরও ঢাকা বাসযোগ্য নয়। বায়ুদূষণ, শব্দদূষণ চরম পর্যায়ে।

কাদের বলেন,সভা-সেমিনারে সমাধান করলে হবে না। বাস্তবভিত্তিক কাজ করতে হবে। যেটি প্রধানমন্ত্রী বলে থাকেন। তিনি আজ বৃক্ষরোপন করে এই দিবসের উদ্বোধন করেছেন। শেখ হাসিনার সরকার আগামী ৫ বছরে দেশের ২২ থেকে ২৪ ভাগ অঞ্চল গাছপালায় আচ্ছাদিত করার পরিকল্পনা করেছে।

তিনি বলেন, ‘সমগ্র দেশের ৮৮টি ছোটো নদী, ৩৫২টি খাল পুনঃখননে চেষ্টা চলছে। দখলকৃত খাল পুনরুদ্ধারের কাজ চলছে। ইকু সিস্টেম পুনরুদ্ধারের সব পদক্ষেপ নেয়া হয়েছে। পরিবেশ ও মানুষের মধ্যে রয়েছে নিবিড় যোগসূত্র।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button