
দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৮০১ জনের।নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৯ হাজার ৩১৪ জনে। মৃত ৪৩ জনের মধ্যে পুরুষ ৩০ জন ও ১৩ জন নারী।
শনিবার (৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৭৬৬টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১১৫টি।নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬০ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের নিচে পাঁচ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন, শূন্য থেকে ১০ বছরের নিচে এক জন রয়েছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭১৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৫৭ জন।
বাংলাটিভি/এস



