বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

অধিকহারে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়ায় উদ্বেগ আইইডিসিআরের

সম্প্রতি দেশে সংক্রমিত করোনায় জিনোম সিকোয়েন্সে অধিক হারে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়ায় উদ্বেগ জানিয়েছে আইইডিসিআর। ভাইরাসের ট্রান্সমিশন রোধে সরকারকে বেশকিছু নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। এই ভ্যরিয়েন্ট যাতে অধিক হারে ছড়ায়, সেজন্য ভারত থেকে আসা ব্যক্তিদের আইসোলেশনসহ আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের পরামর্শ দিয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও।

গত ৮ মে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিলো, ভারত থেকে আসা তিন বাংলাদেশির দেহে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের অস্তিত্ব শনাক্তের কথা। এরপর ১৬ মে থেকে এ পর্যন্ত মোট ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করেছে আইইডিসিআর। যার ৮০ শতাংশই ভারতীয় করোনা ভ্যারিয়েন্ট ডেল্টার সঙ্গে মিলেছে।

এরইমধ্যে রাজধানীতেও পাওয়া গেছে করোনা অতি সংক্রামক ওই ভ্যারিয়েন্টের অস্তিত্ব। আক্রান্তদের পর্যালোচনা করে আইইডিসিআর মনে করছে, ভারতীয় করোনার ধরনটির সামাজিক বিস্তার বা কমিউনিটি ট্রান্সমিশন ঘটেছে, যা উদ্বেগজনক। এর বিস্তার রোধে সরকারকে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডাঃ তাহমিনা শিরিন।

ভারতীয় ভ্যারিয়েন্টে যাতে দেশে অধিক হারে সংক্রমিত হতে না পারে সেদিকে নজর দেয়ার পাশাপাশি সংক্রমিত ব্যাক্তিকে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আর সারা দেশে এক সাথে লকডাউন না রেখে অধিক সংক্রমিত এলাকা চিহ্নিত করে সেখানে সব কিছু বন্ধ রাখার পরামর্শও দেন তারা।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button