
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান।
শনিবার (১২ জুন)এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদানপূর্বক তিনি আগামী ৩ (তিন) বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্বপালন করবেন। তিনি বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হয়েছেন।
শনিবার বিমানবাহিনী সদরদফতরে আনুষ্ঠানিকতার মাধ্যমে নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান বিদায়ী বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাতের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এ সময় বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। এর আগে ১ জুন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি নিয়ে বিমানবাহিনী প্রধান করে প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, চাকরির মেয়াদ শেষ হওয়ায় আজ অবসরে গেলেন মসিহুজ্জামান সেরনিয়াবাত।
বাংলাটিভি/এস



