
নিত্যদিনের ময়লা-আবর্জনা অপসারণ না করায় তা ড্রেনে জমে স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে, ঢাকা দক্ষিণ সিটির ৫২ নাম্বার ওয়ার্ডের মুরাদপুর হাজি লাল মিয়া সড়কে। এছাড়া সেখানে, পাইপলাইনের ছিদ্র থেকে হরদম গ্যাস বেরিয়ে বড় দুর্ঘটনার আশংকাও তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে নগর কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা মিলছে না বলে অভিযোগ বাসিন্দদের। সমস্যা সমাধানের দ্রুত ব্যবস্থা নেয়া আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
এলাকার নিত্যদিনের দুর্ভোগ নিয়ে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫২ নাম্বার ওয়ার্ডের মুরাদপুর হাজি লাল মিয়া সড়কের বাসিন্দা শিমু। দীর্ঘ একমাসেরও বেশী সময় পাইপলাইন লিকেজ থেকে বেরিয়ে আসছে গ্যাস। এতে করে দুর্ঘটনায় আশংকা করছে এলাকায় বাসিন্দারা।
এদিকে, নির্দিষ্ট স্থান না থাকায় এলাকার বর্জ্য ফেলা হচ্ছে যত্রতত্র। আর বৃষ্টি হলে তা গিয়ে ড্রেনে জমে তৈরি করছে জলাবদ্ধতা। রোজগার এসব সমস্যায় বিপর্যস্ত এলাকার বাসিন্দাদের জীবন।
এছাড়া ওয়াসার পানিতে ময়লা-দুর্গন্ধের অভিযোগ এলাকাবাসীর। প্রতিকার চেয়ে নগর কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোন সমাধান মেলেনি বলে জানান তারা।
এলাকার এসব সংকট সমাধানের আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি।যত্রতত্র ময়লা ফেলে নাগরিক ভোগান্তি না করতে, সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বাংলাটিভি/ এস



