
বার অথবা রিসোর্ট যেখানেই হউক, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমীতে নবনিযুক্ত ব্যাটালিয়ান আনসার পুরুষের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি এ কথা বলেন।
এ সময় নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে অনন্য উচ্চতায় এগিয়ে নিতে নবীন আনসার সদস্যদের প্রতি আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/রাজ



