বাংলাদেশআওয়ামী লীগসরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী উদ্যোগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে

দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও যুগোপযোগী উদ্যোগ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

রোববার ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ চত্বরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বিভিন্ন দল ও মতাদর্শের লোকজন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। কিন্তু তাঁরা সবাই নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন।সাধারণ মানুষের অর্থে তাঁরা বিত্ত-বৈভব গড়েছেন।বিদেশে দেশের সম্পদ পাচার করে নিজেরা বিলাসী জীবন যাপন করেছেন।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজের জীবনের সুখ শান্তি বিসর্জন দিয়ে খেটে খাওয়া মানুষের ভাগ্যের উন্নয়নে দিনরাত পরিশ্রম করে চলেছেন। তৃণমূল জনগণের ভাগ্যের উন্নয়নে তিনি কাজ করে চলেছেন। ভূমিহীন ও গৃহহীনদের ভূমি ও গৃহ প্রদানের মাধ্যমে পুনর্বাসন এ কার্যক্রমের একটি অংশ। দেশের উন্নয়ন ও অগ্রগতির অনন্য এই মাইলফলক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

ফুলপুর উপজেলায় প্রথম পর্যায়ে ৯৭ জন এবং দ্বিতীয় পর্যায়ে আজ ৩০ জনের মধ্যে দুই শতক জমির কবুলিয়াত দলিল এবং ওই জমিতে নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুলপুর উপজেলার ৩০ জনের নিকট জমির দলিল ও বাড়ির চাবি হস্তান্তর করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

এ সময় গণভবন থেকে সব জেলা ও উপজেলার সঙ্গে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button