বাংলাদেশবিএনপিরাজনীতি

মেগাপ্রকল্পের নামে গণলুট চলছে: ফখরুল

স্বাস্থ্য খাতের দুর্নীতি ও মেগা প্রজেক্টগুলোর মাধ্যমেই সরকার মেগা লুটপাট চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২০ জুন) জাতীয় প্রেসক্লাবের এক সভায় তিনি এ কথা বলেন।

আজকে সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে, লুট করছে। তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। এই যে মেগা প্রজেক্ট, এর সবচেয়ে বড় প্রবলেম সেখানে মেগা লুট চলছে! ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি টাকা।

তিনি বলেন, এখন বিভিন্ন স্থানে বড় বড় গেট নির্মাণ করা হচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ের গেট নির্মাণে বড় বড় ব্যয় ধরা হচ্ছে। অথচ এখন তো আমাদের ক্লাসরুম সংস্কার করা প্রয়োজন।কৃষক এখন বাজার পাচ্ছে না। সরকার কি পারে না সেনাবাহিনীর ট্রাকগুলো ব্যবহার করে কৃষকের পণ্য ঢাকাতে এনে তাদের ন্যায্য মূল্য দিতে! অথচ সরকার এদিকে তাকায় না। অন্যদিকে স্বাস্থ্যখাতের কী করুণ অবস্থা, এ দেশে মানুষের কোনো নিরাপত্তা নেই।

জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাক্তার মো. আব্দুল কুদ্দুস। আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ অন্যান্যরা।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button