বিএনপিই লুটপাট তন্ত্রের মূলহোতা: কাদের

বিএনপিই লুটপাট তন্ত্রের মূলহোতা বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, বিএনপি জনগণের নয় ক্ষমতায় থেকে শুধুমাত্র নিজেদের পকেট ভারি করেছে। এছাড়া অপকর্মের জন্য বিএনপি তাদের আমলে দলের নেতা-কর্মীদের বিচারের মুখোমুখি করেনি বলেও জানান তিনি।
করোনা ভাইরাসের ভয়ঙ্কর বিস্তার ঘটছে। সবাইকে এ ব্যপারে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। অনেকে থুতনির কাছে মাস্ক পরে থাকেন। এভাবে মাস্ক পরে লাভ কি, লাভ নেই। ভালোভাবে মাস্ক পরতে হবে। করোনা কবে যাবে সেটা আমরা কেউই বলতে পারছি না। স্বাস্থ্যবিধি মেনে যাতে ভালো থাকা যায়, সেটাই সবাইকে করতে হবে।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদের সভাপতিত্বে এ বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মান্নান খান, সাংগঠনিক সম্পাদ মির্জা আজম প্রমুখ।
বাংলাটিভি/এস



