বাংলাদেশপ্রধানমন্ত্রী

সবার নিরাপদ জীবন নিশ্চিত করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিটি মানুষের নিরাপদ জীবন নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষে দ্বিতীয় দফায় ৫৩ হাজার ৩৪০ অসহায় পরিবারকে বিনামূল্যে জমিসহ নতুন ঘর উপহার দিয়ে তিনি বলেন, দেশের একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের ভরসা হয়ে থাকবে।

মুজিববর্ষের উপহার হিসেবে দ্বিতীয় দফায় ৫৩ হাজার ৩৪০টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর উপহার কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ৪৫৯টি উপজেলা প্রান্ত থেকে উপকারভোগী, জনপ্রতিনিধি এবং মাঠ প্রশাসনের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, আজকে যারা নতুন ঘর পেয়েছেন, তাদের কষ্ট দূর করতে পারা এবং মুখের হাসিই তাঁর জীবনের সবচেয়ে বড় পাওয়া।

শেখ হাসিনা আরও বলেন, ক্ষমতায় থাকার অর্থ মানুষের সেবা করার সুযোগ পাওয়া। জনগণের আস্থার প্রতীক হয়ে, অবহেলিত প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি এলাকার উপকারভোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এসময় তারা প্রধানমন্ত্রী সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিবার নিয়ে নিরাপদে মাথা গোঁজার ভিটেমাটি পেয়ে, দুঃখ ভুলেছেন দেশের বিভিন্ন এলাকায় এসব অসহায় মানুষ। এর আগে গত জানুয়ারিতে প্রথম পর্যায়ে প্রায় ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button