দেশবাংলাঅপরাধআইন-বিচার

ভোলার চরফ্যাশনে নির্বাচনে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিতে এক যুবক নিহত হয়েছেন।  শিশুসহ আহত আরও ১৫ জন।

সোমবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রের বাইরে মেম্বার প্রার্থী ইয়াসিন ও ইউনুস সিকদার গ্রুপের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে মনির (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হন। তাকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ৫ নং ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button