বাংলাদেশসরকার

নিজেদের আমলের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিত মিথ্যাচার বিএনপির: কাদের

যারা নিজেদের সময়ে দেশের জন্য একটি মেগাপ্রকল্প করারও সক্ষমতা দেখাতে পারেনি, তারাই আজ  সরকারের মেগাপ্রকল্প নিয়ে মেগা-মিথ্যাচারে নেমেছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি আরো করেন, বিএনপি সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে নিজেদের আমলের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিত মিথ্যাচার করছে।

মেগা প্রকল্পকে সরকার টাকা বানানোর প্রজেক্ট হিসাবে নিয়েছে’—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘এটা প্রতিহিংসাপরায়ণ ও ব্যর্থ এক বিরোধী দলের ঈর্ষাকাতরতা ছাড়া কিছুই নয়। বিএনপি সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে নিজেদের আমলের ব্যর্থতা ঢাকতে পরিকল্পিত মিথ্যাচার করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,নিজেরা ক্ষমতায় থাকাকালে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল, আর এখন শেখ হাসিনা সরকারের উন্নয়ন কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে দুর্নীতির গন্ধ খুঁজে বেড়ায়। তাদের শাসনামলে দুর্নীতিতে বারবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কলঙ্কতিলক দেশকে পরিয়েছিল, যা জনগণ এখনও ভুলে যায়নি।

তিনি বলেন,যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল তাদের মেগা প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক।

দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের শূন্য সহিষ্ণুতা নীতি স্পষ্ট ও কঠোর। যেকোনও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হয়নি। অপরদিকে বিএনপি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, গঠনতন্ত্র থেকে দুর্নীতিবাজদের অযোগ্যতা বিষয়ক ধারা বাতিল করে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের দল হিসেবে নিজেদের স্বীকৃতি দিয়েছে।

বিএনপি উন্নয়নবিমুখ কথা-সর্বস্ব রাজনৈতিক দল উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘তাদের বড় প্রকল্প নেওয়ার মানসিক সাহস, সক্ষমতা ছিল না।

শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সমৃদ্ধি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে অদম্য গতিতে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সড়ক অবকাঠামো খাতে পদ্মা সেতু, মেট্রোরেল, টানেলসহ যে কয়টি মেগা-প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, সেখানে কোনও দুর্নীতি হলে কাল্পনিক অভিযোগ না করে সুস্পষ্ট প্রমাণ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

দুর্নীতি প্রবণতা তাদের মগজে এবং অস্থিমজ্জায় মিশে গেছে।বিএনপির শাসনামলে যে দুর্নীতি তারা করেছে, তা আজও ভুলতে পারেনি।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button