বাংলাদেশসরকার

স্বাস্থ্যমন্ত্রীর সাথে দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সোমবার দুপুরে দক্ষিণ কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত লি জ্যাং কিউন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপির সাথে মন্ত্রীর অফিস কক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতকালে কোরিয়ান রাষ্ট্রদূত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপির কাছে বাংলাদেশে অবস্থানরত কোরিয়ান চাকুরীজীবী, পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য নাগরিকদের ভ্যাকসিন প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ আন্তরিকতার অনুরোধ জানান। স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের কথা মনোযোগ দিয়ে শোনেন ও অনুরোধ রক্ষার আশ্বাস দেন।

একই সাথে, স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের শ্রম বাজার নিয়ে এবং সেখানে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের যেন ভ্যাকসিন প্রাপ্তিতে সুবিধা পায় সে বিষয়েও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের নিকট অনুরোধ জানান।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button