বাংলাদেশসরকারস্বাস্থ্য

দেশে ফাইজারের টিকা দেয়া শুরু

মহামারী করোনা মোকাবেলায় অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের পর, এবার কোভ্যাক্স কর্মসূচির আওতায় দেশে আজ থেকে শুরু হলো ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ। প্রাথমিকভাবে রাজধানীর তিনটি কেন্দ্রে দেয়া হচ্ছে এই ভ্যাকসিন। নিবন্ধিত ব্যক্তিরা টিকা নেয়ার পর এ নিয়ে সন্তোষ জানিয়েছেন। ফাইজারের এ টিকা কার্যক্রম নির্বিঘ্ন করতে, যাবতীয় ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্টরা।

কোভ্যাক্স কর্মসূচির আওতায় গত ৩১মে এক লাখ ছয় হাজার ডোজ ফাইজার-বায়োএনটেকের টিকা পায় বাংলাদেশ। এই ভ্যাকসিনটি সংরক্ষণে অধিক নিম্ন তাপমাত্রার প্রয়োজন। সবখানে সেরকম পর্যাপ্ত ব্যবস্থা না থাকায়, ঢাকার তিনটি হাসপাতাল থেকে ফাইজার টিকার প্রয়োগ শুরু হলো। এর আগে, গত ১৯ জুন চীনের সিনোফার্মের ভ্যাকসিন দিয়ে দেশব্যাপী দ্বিতীয় পর্যায়ে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এছাড়া প্রথম দফায় ৭০ লাখ ভারতের সেরাম উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হয়।

ফাইজারের করোনা টিকা নিতে সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আসেন নিবন্ধনকৃতরা। টিকা  নেয়ার পর কারো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। দেরিতে হলেও ভ্যাকসিন দিতে পেরে সন্তুষ্ট তারা।

ফাইজার টিকার জন্য পর্যাপ্ত কোল্ডচেইন মেইন্টেন করতে হচ্ছে।এছাড়া ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে কোন সমস্যা হচ্ছে না, বলে জানালেন সংশ্লিষ্টরা।

আগামী ১০ দিন এই টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। কোনো ধরনের সমস্যা না পেলে, পরবর্তীতে দ্বিতীয় দ্বিতীয় ডোজের কার্যক্রম চালানো হবে জানানো হয়েছে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button