আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ফাদার্স ডে’র অনুষ্ঠানে বন্দুক হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ফাদার্স ডে’র অনুষ্ঠানে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও পাঁচজন।

স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে ক্যালিফোর্নিয়ার রিচমন্ড সিটিতে ফাদার্স ডে উদযাপনের সময় এই হমলা ও হতাহতের ঘটনা ঘটে।

হামলার পর রিচমন্ড পুলিশ বিভাগ জানিয়েছে, রোববার রাত ১১টার দিকে ক্যালিফোর্নিয়ার রিচমন্ড সিটির একটি বাড়িতে বন্দুক হামলার ঘটনা ঘটে। সেখানে ফাদার্স ডে’র অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান উপলক্ষে বাড়িটিতে ৮০ থেকে ১০০ জন মানুষ জড়ো হয়েছিলেন।

গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর দু’জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এছাড়া আহত আরও কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তৃতীয় ব্যক্তি মারা যান।

সন্দেহভাজন হামলাকারীকে ধরতে সোমবার থেকেই অভিযান শুরু করেছে পুলিশ।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button