বাংলাদেশআইন-বিচার

মানবতাবিরোধী ৩ আসামির আপিলের সমাপ্তি ঘোষণা

কারাগারে মারা যাওয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির আপিল চূড়ান্তভাবে সমাপ্তি ঘোষণা করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

তিন আসামি হলেন-মোসলেম প্রধান,আকমল আলী তালুকদার ও মাহবুবুর রহমান। এর মধ্যে মোসলেম গত বছরের ১৮সেপ্টেম্বর, আকমল আলী ১৯জুলাই ও মাহবুবুর রহমান ১৬ অক্টোবর কারাগারে থাকা অবস্থায় মারা যান বলে সুপ্রিম কোর্টকে অবহিত করে কারা কর্তৃপক্ষ।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জে হত্যা,গণহত্যা, ধর্ষণের অভিযোগে মোসলেম প্রধান ও পলাতক সৈয়দ মো.হুসাইনকে ২০১৭ সালের ১৯এপ্রিল মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

২০১৮ সালের ১৭জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজারের রাজনগরের মো.আকমল আলী তালুকদারসহ চারজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল একই ট্রাইব্যুনাল।

২০১৯ সালের ২৭জুন মুক্তিযুদ্ধের সময় দানবীর রণদা প্রসাদ সাহা-আর পি সাহা ও তার ছেলে হত্যাকাণ্ডসহ তিনটি গণহত্যার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরের মাহবুবুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button