সরকারের একাংশ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায়: ড. ইফতেখারুজ্জামান

রাজনীতিতে টিকে থাকতেই বিরোধী দল দমনের পাশাপাশি সরকারের একাংশ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সকালে করোনা কালে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ ও করনীয় শীর্ষক আলোচনা এবং কোভিড-১৯ বিষয়ক বিশেষ অনুসন্ধনী সাংবাদিকতা পুরস্কার ২০২০ এর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের দেশে যারা ক্ষমতায় থাকে, তারা সেখান থেকে কখনো যেতে চায় না। মূল রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েল হয়ে গেলে ক্ষমতাসীনদের দৃষ্টি পড়ে নাগরিক সমাজ ও গণমাধ্যমের ওপর। গণমাধ্যম অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে ভুলত্রুটি তুলে ধরে সরকারের সহায়ক ভূমিকা পালন করতে চায়। কিন্তু গণমাধ্যমের এই প্রয়াসকে সরকারের একাংশ শত্রু হিসেবে দেখে।’
এ সময় তিনি আরও বলেন, সাংবাদিকরা যখন সত্য কথা বলতে চাই তখন ডিজিটাল সিকিইউরিটি অ্যাক্টের অপব্যবহার করে সাংবাদিকতায় বাধা সৃষ্টি করা হয়।
আজ মঙ্গলবার ‘করোনাকালে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভায় কথাগুলো বলেন ইফতেখারুজ্জামান। এই সভা থেকে কোভিড-১৯–বিষয়ক বিশেষ অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারের জন্য ঢাকা ও ঢাকার বাইরের তিনজন গণমাধ্যমকর্মীর নাম ঘোষণা করা হয়।
গত বছর করোনা মহামারি শুরু হলে কোভিড-১৯–সংক্রান্ত বিশেষ অনুসন্ধানী পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। আজ ‘কোভিড-১৯–বিষয়ক বিশেষ অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২০ ঘোষণা’ করেন ইফতেখারুজ্জামান। আঞ্চলিক প্রিন্ট মাধ্যম ও অনলাইনে চট্টগ্রামের দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার আবু রায়হান তানিম, জাতীয় প্রিন্ট ও অনলাইন শাখায় সারাবাংলা ডটনেটের জ্যেষ্ঠ প্রতিবেদক সৈকত ভৌমিক এবং জাতীয় পর্যায়ে ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিবেদক মুফতি পারভেজ নাদির রেজা পুরস্কার পান। পুরস্কারপ্রাপ্তরা দেড় লাখ টাকা ও একটি করে ক্রেস্ট পাবেন বলে টিআইবির পক্ষ থেকে জানানো হয়।
বাংলাটিভি/ এআর



