বাংলাদেশ

মধ্যরাত থেকে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আজ মঙ্গলবার (২২ জুন) দিবাগত মধ্যরাত থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত রাজধানী ঢাকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের (ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। উপ-পরিচালক মো. রেজাউল হক সাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব কন্টেইনার, জ্বালানী তেল, খাদ্য ও পণ্যবাহী ট্রেন চলাচল যথারীতি অব্যাহত থাকবে।
203058611 179124720751393 2324858155634364936 n 1
202695663 821776748471137 1926366278376230438 n
এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গণমাধ্যমকে জানান, করোনার ভয়াবহ প্রকোপ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে পার্শ্ববর্তী সাত জেলায় চলমান লকডাউনের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা আগের সিদ্ধান্ত সংশোধন করেছি। ঢাকার সঙ্গে দেশের অন্যান্য এলাকার যোগাযোগ থাকছে না। ঢাকা থেকে কোনও ট্রেন ছাড়বে না এবং ঢাকায় কোনও ট্রেন আসবে না। তবে লকডাউনের আওতায় থাকা জেলাগুলো বাদে দেশের অন্যান্য এলাকায় ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, যেমন- চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-ময়মনসিংহ, চট্টগ্রাম-সিলেট- এগুলো চলবে। শুধু ঢাকার সঙ্গে কোনও যোগাযোগ থাকবে না। আজ (মঙ্গলবার) রাত ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও জানান মন্ত্রী।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button