আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন দলের অঙ্গসংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন তিনি।
পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল, কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগকে জনগনের কাছ থেকে দুরে সরাতে পারবে না।
শেখ হাসিনার নেতৃত্ব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং সম্প্রদায়িক শক্তির মূলোৎপাটনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
এরপর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের অঙ্গসংগঠন নেতা-কর্মীসহ সর্ব স্তরের মানুষ।
বাংলাটিভি/ এস



