বানিজ্য সংবাদদেশবাংলা

ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে খামারিরা

আসন্ন ঈদ-উল-আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পাড় করছেন কুমিল্লার গরুর খামারীরা। গবাদী পশুর পরিচর্যা কোরে ক্রেতার মনের মত কোরে তুলতে, সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তারা। ভারতীয় পশু দেশে না ঢুকতে দিলে, ভালো দাম পাওয়ার আশা খামারীদের। প্রাণিসম্পদ কর্মকর্তা জানায়,খামারিদের সবধরনের সহায়তা করা হচ্ছে।

কুমিল্লার বিভিন্ন উপজেলার খামারিরা কোরবানীর পশু বিক্রির জন্য, ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন। গরুকে মোটাতাজা করার জন্য কোন ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ বা ঔষধ খাওয়ানো হচ্ছেনা বলে দাবী করেন খামারিরা। চৌদ্দগ্রাম উপজেলার খামারিরা মাঠের সবুজ ঘাষ কেটে খড়ের সাথে মিশিয়ে, গরুকে খাওয়াচ্ছেন। আর পশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খামারে রয়েছে বিশেষ ব্যবস্থা।

সীমান্তবর্তী এলাকা হওয়ায়, অবৈধ পথে ভারতীয় গরু এলে লোকসানের মুখে পড়তে পারেন এমন আশংকার কথাও জানিয়েছেন খামারীরা। এবিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা।

গবাদী পশুকে যাতে কোনরকম ক্ষতিকর ঔষধ খাওয়ানো না হয় সে ব্যাপারে সচেতনতা  বাড়াতে কাজ কোরে যাচ্ছে, প্রাণিসম্পদ বিভাগ।

চৌদ্দগ্রাম উপজেলায় ইতোমধ্যে দশ হাজার গরুর তালিকা তৈরী করা হয়েছে। ঈদে ক্রেতার চাহিদা অনুযায়ী পছন্দের পশুটি বিক্রি কোরে লাভবান হতে পারবেন বলে আশাবাদী খামার মালিকরা।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button