
সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নবনিযুক্ত জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার (২৬ জুন) সকালে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে বেলা ১১টা ১০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের প্রাঙ্গণ ত্যাগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, গণপূর্ত বিভাগের প্রধান মো. আহসান হাবীব, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ও জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের উদ্ধর্তনরা।
এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) নতুন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাকে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়।
বাংলাটিভি/এস



