
সামান্য অবহেলায় জীবন হতে পারে বিপন্ন তাই মানুষের জীবনের সুরক্ষায় সরকারের দেয়া বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালনে জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে, তাই এ অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে বলেও জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন,নেতাদের হঠকারিতায় তাদের রাজনীতি এখন গভীর খাদের প্রান্তে অবস্থান করছে।বিএনপি তাদের ব্যর্থতা ঢাকতে আবোলতাবোল বকছে এবং সরকারের বিরুদ্ধে অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে।
সরকারের বিরুদ্ধে বিষোদগার না করলে বিএনপির পেটের ভাত হজম হয় না বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দেশে এখন চরম দুঃসময় চলছে’—বিএনপির মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দেশ নয়, চরম দুঃসময় চলছে এখন বিএনপির রাজনীতিতে।
শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থাহীনতা, সিদ্ধান্তহীনতা, নির্বাচনবিমুখতা এবং অগণতান্ত্রিক চর্চা বিএনপিকে দিন দিন জনবিচ্ছিন্ন করছে নেতাকর্মীদের হতাশাকে দীর্ঘায়িত করেছে এবং নেতিবাচক ও অপরাজনীতিও তাদের জনবিচ্ছিন্ন করে তুলছে।
এদিকে, করোনা সংক্রমণের ব্যাপকতায় সরকার আগামী সোমবার থেকে দেশব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী মহামারির এই আগ্রাসী রূপ ঠেকাতে এবং নিজের সুরক্ষায় সচেতনতার সর্বোচ্চ নজির স্থাপন করার আহ্বান জানিয়েছেন।
সেতুমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি না মেনে একগুঁয়েমি এবং অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। তাই, এ অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে।
সামান্য অবহেলায় জীবন বিপন্ন হতে পারে উল্লেখ করে ওবায়দুল কাদের মানুষের জীবনের সুরক্ষায় সরকারের নেওয়া সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালনে জন্য সবার প্রতি আহ্বান জানান।
বাংলাটিভি/এস



