দেশবাংলাজনদুর্ভোগস্বাস্থ্য

নগর ছাড়ছে মানুষ, বাড়ছে সংক্রমণের ঝুঁকি

দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সংক্রমণ ঠেকাতে লকডাউনে কর্মহীন হয়ে আটকা পড়ার আশংকায়, রাজধানী ছাড়তে শুরু করেছেন বহু মানুষ। এদিকে, ঢাকার আশপাশের জেলাগুলোতে কঠোর বিধি-নিষেধে গণপরিবহণ না চলায়, বিকল্প বাহনে চরম ভোগান্তি সয়ে বাড়ি ফিরছেন এসব যাত্রীরা। এমন যাত্রায় স্বাস্থ্যবিধির কোনরকম তোয়াক্কা নেই, এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি।

সকাল থেকেই ঘরমুখী মানুষের উপচেপড়া ভীড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোড শিমড়াইল মোড়ে। গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন এসব মানুষ। করোনা সংক্রমণ ঠেকাতে দেয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে অটোরিকসা-সিএনজি, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অনেকে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দিচ্ছেন।

এদিকে, লকডাউনে নারায়ণগঞ্জ জেলায় ৩০টি চেক পয়েন্টে পুলিশ নজরদারি করছে। পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটেদের নেতৃত্বে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর এলাকাতেও বাড়িফেরা মানুষের চাপ।গণপরিবহন বন্ধ থাকা স্বত্বেও নিষেধাজ্ঞা অমান্য করে সিএনজি ও প্রাইভেটকারে যাত্রী তোলা হচ্ছে।

দূরপাল্লার বাস বন্ধ থাকায়, দক্ষিণাঞ্চলমুখী যাত্রীরা মোটরসাইকেল,মাইক্রোবাস-ইজিবাইকসহ বিভিন্ন হালকা যানবাহনে কয়েকগুন বেশি ভাড়া দিয়ে শিমুলিয়া ঘাটে যাচ্ছেন। ঝুঁকি নিয়ে গাদাগাদি করেই তারা উঠে পড়েছেন ফেরিতে।

অন্যদিকে মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফেরিতে পারাপার হচ্ছে ঘরমুখো যাত্রীরা।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button